October 13, 2026, 11:56 pm

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩৫৩

যমুনা নিউজ বিডি: পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৩৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ৮৮০ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৭৩ জন রয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৩৫৩ জন আসামীকে গ্রেফতার করেছে। এসময় ১৬ টি ছুরি, একটি কুড়াল, দুটি কিরিচ, ৮ টি চাপাতি, ১৬ টি এক কাইট্র, একটি টেটা, দুটি কোচ, ৫ টি লোহার পাইপ, দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, একটি পাইপগান, ৪ রাউন্ড লীডবল (১২ বোর), দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু এবং একটি পিস্তল সদৃশ গ্যাস লাইটার জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335