October 13, 2026, 10:12 pm

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক সোহেলের ৮ম মৃত্যুবার্ষিকী আজ ‎

নিজস্ব প্রতিবেদক :‎বগুড়া জেলার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব আইনুল হক সোহেলের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ১লা এপ্রিল তিনি ইন্তেকাল করেন।
‎
‎প্রয়াত আইনুল হক সোহেল ছিলেন দৈনিক আলো প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক। কর্মজীবনে তিনি ব্যবসা, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বাংলাদেশ ফাউন্ড্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিসিক শিল্প মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বগুড়া চেম্বার অব কমার্স ও বগুড়া প্রেসক্লাবের সদস্য, এমএস ক্লাবের সভাপতি এবং সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে তাঁর সক্রিয় সম্পৃক্ততা ছিল।
‎
‎উল্লেখ্য, মৃত্যুর একই বছরের ২১ জানুয়ারি তাঁর একমাত্র ছেলে তালহা মোস্তাকিম আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন, যা তাঁর জীবনে গভীর শোকের ছাপ ফেলেছিল।
‎
‎মরহুমের রুহের মাগফেরাত কামনায় আজ বিসিক এলাকায় গুঞ্জন মেটালসহ গুঞ্জন গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
‎
‎পরিবারের পক্ষ থেকে মরহুম আইনুল হক সোহেলের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।
‎

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335