October 13, 2026, 11:05 pm

বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত পাকিস্তানে নিহত বেড়ে ৪৫

যমুনা নিউজ বিডি: পাকিস্তানে গত কয়েক দিনের প্রবল বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৫ জনে পৌঁছেছে। রোববার (২৯ জুন) দেশটির বিপর্যয় মোকাবিলার সঙ্গে জড়িত কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফগান সীমান্তের পাশের এলাকা খাইবার পাখতুনখোয়া। সেখানে ১০ শিশুসহ ২১ জনের মৃত্যু হয়েছে। সেখানে আকস্মিক বন্যা ১৪ জনকে ভাসিয়ে নিয়ে গেছে। এ ছাড়া দেশটির পাঞ্জাবে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে দেওয়াল ধসে আট শিশু মারা গেছে। সিন্ধু ও বালোচিস্তানে মারা গেছেন ১১ জন।

পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে। রোববারের ২৪ ঘণ্টায় পাঞ্জাবের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত রেকড করা হয়েছে। এরমধ্যে লাহোর বিমানবন্দর ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335