October 13, 2026, 11:05 pm
নিজস্ব প্রতিবেদক :বগুড়া জেলার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব আইনুল হক সোহেলের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ১লা এপ্রিল তিনি ইন্তেকাল করেন।
প্রয়াত আইনুল হক সোহেল ছিলেন দৈনিক আলো প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক। কর্মজীবনে তিনি ব্যবসা, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বাংলাদেশ ফাউন্ড্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিসিক শিল্প মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বগুড়া চেম্বার অব কমার্স ও বগুড়া প্রেসক্লাবের সদস্য, এমএস ক্লাবের সভাপতি এবং সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে তাঁর সক্রিয় সম্পৃক্ততা ছিল।
উল্লেখ্য, মৃত্যুর একই বছরের ২১ জানুয়ারি তাঁর একমাত্র ছেলে তালহা মোস্তাকিম আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন, যা তাঁর জীবনে গভীর শোকের ছাপ ফেলেছিল।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় আজ বিসিক এলাকায় গুঞ্জন মেটালসহ গুঞ্জন গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে মরহুম আইনুল হক সোহেলের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।