October 13, 2026, 11:05 pm

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রতিবেদন প্রকাশের মামলায় গ্রেফতার অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজাওয়ানুর ইসলামের জামিন।

নিজস্ব প্রতিবেদকঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় গ্রেপ্তার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজাওয়ানুর ইসলাম জামিন পেয়েছেন। রোববার (২১ জুন) বগুড়া সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ১৮ জুন রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ১৫ জুন দায়ের করা মামলায় পত্রিকাটির সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদকসহ ছয় সাংবাদিককে আসামি করা হয়।

এদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এক বিবৃতিতে জানান, তাঁকে নিয়ে প্রচারিত অপতথ্যের বিষয়ে তাঁর অনুমোদন ছাড়া কেউ কোনো মামলা বা পদক্ষেপ গ্রহণ করবেন না। তিনি গ্রেপ্তার সাংবাদিকদের দ্রুত মুক্তি এবং বিষয়টির শান্তিপূর্ণ সমাধান কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335