October 13, 2026, 11:05 pm
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ২২শ’ ৮০ জন সুবিধা ভোগী বিনা মূল্যে পেলেন ১০কেজি করে ভিজিএফ’র চাল। ঈদুল আজহা উপলক্ষে সহায়তা হিসেবে বৃহস্পতিবারে এই চাল বিতরণ করা হয়েছে।
২০মে (বুধবার) সকাল ৯টায় ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরনের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ।
এ সময় তদারকি কর্মকর্তা মোত্তালেব হোসেন, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য হাসেম আলী, আব্দুল হাকিম, কামরুজ্জামান কামরুল, জাহাঙ্গীর আলম বাবু, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ঠরা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সহায়তা হিসেবে ইউনিয়নের দুস্থ্য, অসচ্ছল ও অতি দরীদ্র ২২শ’ ৮০ জনকে বিনামূল্যে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।