October 13, 2026, 11:03 pm

নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীনকে যুবদল নেতা বাপ্পির শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদকঃ ‎বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাপ্পি।
‎
‎তিনি বলেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনের দায়িত্ব গ্রহণ নগর উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎তাঁর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বগুড়া শহর আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
‎
‎মেহেদী হাসান বাপ্পি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নবনিযুক্ত প্রশাসক সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি বিশ্বাস করেন।
‎
‎তিনি এম আর ইসলাম স্বাধীনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং বগুড়াবাসীর কল্যাণে তাঁর গৃহীত সকল উদ্যোগের সফলতা প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335