October 13, 2026, 11:05 pm

ত্যাগের মহিমায় ভাস্বর হোক প্রতিটি হৃদয়-হোসেন আলী

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়া মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন স্থানীয় জনপ্রিয় সমাজসেবী ও শুভাকাঙ্ক্ষী,বগুড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল আজহা শুধু আনন্দ বা উৎসবের দিন নয়, এটি ত্যাগ, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক অনন্য শিক্ষা। কুরবানির এই পবিত্র চেতনা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং সমাজে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”
তিনি আরও বলেন, “আসুন আমরা ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ভাগাভাগি করে নেই এবং মানবতার হাত আরও প্রসারিত করি। হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই।”
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আসুক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335