October 13, 2026, 11:04 pm

কাহালু সাব-রেজিস্টার অফিস দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটি গঠন, আহ্বায়ক কমিটির দায়িত্ব হস্তান্তর

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু সাব-রেজিস্টার অফিস দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে সমিতির সকল দায়িত্ব, হিসাব-নিকাশ ও প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র হস্তান্তর করেছে।
নবগঠিত কমিটিতে আলহাজ্ব এস. এম. শহিদুল আলম (সুলতান) সভাপতি এবং মোঃ মাহবুবুর রহমান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি: মোঃ আব্দুল জলিল, মোহাম্মদ শাহজাহান আলী (পুটু), মোহাম্মদ আক্কাস আলী খান ও মোহাম্মদ মাকসুদুর রহমান; সহ-সাধারণ সম্পাদক: মোহাম্মদ মাসুম রব্বানী, মোহাম্মদ সামসুজ্জামান ও মোহাম্মদ ওমর আলী; সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ গোলাম আযম; সহ-সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও মোঃ শাহজাহান আলী; কোষাধ্যক্ষ: মোঃ রুহুল আমিন; দপ্তর সম্পাদক: মোঃ সুয়াইব আলী; ধর্মীয় সম্পাদক: মোহাম্মদ আজাহার আলী; প্রচার সম্পাদক: মোঃ খয়বর আলী।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইসরাফিল আলম, মোহাম্মদ নাজির হোসেন, আক্তার হোসেন বেলাল, মোহাম্মদ শাহিন মণ্ডল ও মোঃ রবিউল ইসলাম।
সমিতির উপদেষ্টা পরিষদে রয়েছেন মোঃ রমজান আলী, নুরুল ইসলাম নুরু, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ আব্দুল বাসেদ, আলহাজ্ব মোহাম্মদ মনসুর রহমান (ধলু) এবং মোঃ সাদিক আলী।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব, হিসাব-নিকাশ ও প্রয়োজনীয় দাপ্তরিক নথিপত্র বুঝিয়ে দেন। এ সময় তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং সমিতির সার্বিক উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও পারস্পরিক ঐক্য বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সমিতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে দলিল লেখকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সদস্যদের কল্যাণে সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা সমিতির সকল সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে সমিতির সদস্যরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335