October 13, 2026, 10:08 pm

বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জামায়াত নেতা বাপ্পার মৃত্যু

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামী দুপচাঁচিয়া সদর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি সম্রাট হোসেন বাপ্পা (৪১) হ*ত্যা করা হয়েছে। গত (২৫ জুন) গুরুতর আহত হয়ে ঢাকায় হাসপাতালে অজ্ঞান অবস্থায় ছিলেন সম্রাট। শনিবার দিনগত রাত পৌণে ১২ টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। জামায়াত নেতা সম্রাটের মৃ’ত্যু’র খবর ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জামায়াতে ইসলামী বিকেলে বিক্ষোভের ডাক দিয়েছে।
জানা যায়, দুপচাঁচিয়া উপজেলার ভেলুরচক গ্রামের বাসিন্দা রফিক আকন্দ (৬৮) এর ছোট আব্দুল করিম আকন্দের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত (২৫ জুন) বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২ টার সময় উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল করিম ২০ থেকে ২৫ জন নিয়ে বড় ভাই রফিক আকন্দের ওপর হামলা করে। পিতাকে বাঁচাতে রফিক আকন্দের ছেলে জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পী এগিয়ে গেলে তার ওপরও হামলায় সন্ত্রাসীরা। হামলায় মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান সম্রাট। স্বামী এবং ছেলেকে বাঁচাতে জোসনা বেগম (৬২) এগিয়ে গেলে তাকেও বেদম মারপিট করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশি লোকজন ছুটে এসে ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে, সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাপ্পার শারীরিক অবস্থার উন্নতি না হলে, পরের দিন ঢাকায় স্তানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাতে সম্রাট মৃত্যুবরণ করেন।
এদিকে, এঘটনায় সম্রাটের মা জোসনা বেগম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় আব্দুল করিম আকন্দসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সন্ত্রাসীদের নামে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ আব্দুল করিম এবং তার স্ত্রী মিথিলাকে গ্রেফতার করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, মূল অভিযুক্তসহ দু’জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের জানিয়েছেন, সম্রাট হত্যার প্রতিবাদে দুপচাঁচিয়ায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জানাযা শেষে, উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335