October 13, 2026, 11:03 pm

বগুড়ায় স্কলারশীপ প্রাপ্ত স্বর্ণপদক জয়ী স্কেটার পৃথিবীকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক :চায়নার নানজিং-এ উচ্চশিক্ষা ও স্কেটিংয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য ৩ বছরের ফ্রি স্কলারশীপ প্রাপ্ত এবং ” চায়নার বেল্ট এন্ড রোড এশিয়ান স্পীড রোলার স্কেটিং টুর্নামেন্ট-২০২৫ এ জোড়া স্বর্ণপদক জয়ী স্কেটার মোঃ নাবীয়্যূন ইসলাম পৃথিবীকে চায়না গমনের উদ্দেশ্যে বগুড়া রোলার স্কেটিং ক্লাবের পক্ষ থেকে গতকাল শুক্রবার সকাল ৯টায় বগুড়া জেলা পরিষদ চত্তরে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

জানা যায়, গত বছর চায়নায় অনুষ্ঠিত “বেলন্ট এন্ড রোড চায়না এশিয়ান স্পীড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্টে সে একক স্কেটার হিসাবে ৫০০মিটার ডি-স্প্রিন্ট ও ১০০০মিটার স্পীড রেস, ২টি উভেন্টেই স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশের স্কেটিং ইতিহাসে সর্বচ্চ সফলতার রেকর্ড এনে দেয়। এবছর তার এসএসসির ফল প্রকাশের পর চায়নায় একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের কলেজ শাখায় ভর্তির আবেদন করলে সে মার্কেটিং বিভাগে নির্বাচিত হয়ে ভর্তির সুযোগ পায় এবং তার পূর্বের ঐতিহাসিক স্কেটিং সাফল্যের বিষয়টি বিবেচনা করে উক্ত কলেজ তাকে ৩ বছরের জন্য একাডেমিক শিক্ষা ও উচ্চতর স্কেটিং প্রশিক্ষণের জন্য ফ্রী স্কলারশীপ প্রদান করে।

ফলে উচ্চশিক্ষার পাশাপাশি স্কেটিংয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে অলিম্পিক ও ওয়ার্ল্ডকাপের মত স্কেটিংয়ের সব থেকে বড় আন্তর্জাতিক আসরে দেশের হয়ে নিজেকে প্রমাণ করার স্বপ্ন দার উন্মোচিত হয় এই উদীয়মান ক্রীড়াবিদের। আগামী ৩০ আগস্ট ২০২৬ রবিবার এই উদীয়মান স্কেটার চায়নার নানজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র এম আর ইসলাম স্বাধীন। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসাসিয়েশনের মহাসচীব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু। বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মারুফ হোসেন সুমন। বগুড়া রোলার স্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোচ আশরাফুল ইসলাম রহিত, টিম ম্যানেজার মাসুদ রানা সহ সিনিয়র জুনিয়র সকল পর্যায়ের স্কেটার ও সম্মানিত অভিভাবক বৃন্দ।

এসময় বগুড়া রোলার স্কেটিং ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান টীম ম্যানেজার মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক, নূরে জাহান নিশা, সিনিয়র স্কেটার জুমার, স্বপ্ন, গালিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335