October 13, 2026, 10:09 pm

অল্প কয়েকটি উপকরণে তৈরি ‘মাছের ডিমের কালিয়া’

ভাত বা পোলাওর সঙ্গে পরিবেশন করা যায় মাছের ডিমের কালিয়া। বাজারে এখন ডিমওয়ালা মাছের ছড়াছড়ি। অল্প কয়েকটি ‍উপকরণ আর মাছের ডিম দিয়েই তৈরি করে নিতে পারেন কালিয়া। জেনে নিন রেসিপি।

উপকরণ
মাছের ডিম: ১৫০ গ্রাম
আলু কিউব করে কাটা: আধা কাপ
পেঁয়াজ বেরেস্তা: আধা কাপ
পেঁয়াজকুচি: আধা কাপ
কাঁচা মরিচ কুচি: ১ চা–চামচ
গুঁড়া মরিচ: আধা চা–চামচ
আদাবাটা: আধা চা–চামচ
রসুনবাটা: আধা চা–চামচ
জিরাগুঁড়া: আধা চা–চামচ
গরম মসলার গুঁড়া: ১ চিমটি
সয়াবিন তেল: আধা কাপ
হলুদ: ১ চা–চামচের তিন ভাগের এক ভাগ
লবণ: স্বাদমতো

প্রথম ধাপ: প্রথমে একটি পাত্রে সয়াবিন তেল গরম করে নিন। এতে আলু, গুঁড়া মরিচ আর লবণ দিয়ে লালচে করে ভেজে তুলুন। ওই তেলের মধ্যেই পেঁয়াজকুচি বাদামি করে ভেজে এর মধ্যে আদা ও রসুন বাটা, কাঁচা মরিচ, জিরাগুঁড়া, লবণ দিয়ে দিন। কিছু সময় কষিয়ে নিন। তারপর এতে মাছের ডিম দিয়ে দিন।

দ্বিতীয় ধাপ: ডিম ভালোভাবে সেদ্ধ হলে এতে ভাজা আলু দিয়ে ৫ মিনিট রান্না করুন। প্রয়োজনে সামান্য পানি দিন।

সবশেষে রান্না হয়ে এ গরম মসলার গুঁড়া দিয়ে নিন। এরপর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335