October 13, 2026, 11:04 pm

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ‘আন্তরিকতার সঙ্গে সহযোগিতার’ আহ্বান জানালেন শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন দুই দেশেরই উচিত তাদের সম্পর্ক জোরদার করা। হোয়াইট হাউজে পৌঁছার পর এক ব্রিফিংয়ে তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র আলাদা… তবে আন্তরিক, গভীর ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমাদের দুই দেশ একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারবে এবং পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে পারবে।

তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্প একে অপরকে “সম্মান” করেন এবং যোগাযোগ বজায় রাখেন বলে উল্লেখ করেন শি জিনপিং।
তিনি বলেন, আমাদের আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করা উচিত এবং দুই দেশের স্বার্থ গভীরভাবে সংযুক্ত বলেও উল্লেখ করেন।

একসঙ্গে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন চীনা এই প্রেসিডেন্ট।

দুই দেশের মধ্যকার সহযোগিতা ‘বিশ্বের প্রতিটি সমস্যা সমাধান নাও করতে পারে’,তবে এটি ছাড়া বিশ্বের অনেক সমস্যার সমাধান করাই কঠিন হবে বলে মনে করেন শি জিনপিং।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে অভিনন্দন জানান চীনা প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335