October 13, 2026, 11:04 pm

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ৪৫ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার ৮৫৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৯ জুন) দুপুরে পৌরসভার সভা মিলনায়তনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এই বাজেট ঘোষণা করেন।

বাজেটে পৌরসভার বিভিন্ন রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ১৬ কোটি ২২ লাখ ৩৪ হাজার ৭৮৯ টাকা ও বিভিন্ন উন্নয়ন খাত থেকে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৫ কোটি ৫৩ লাখ ৮৯ হাজার ৯৮৮ টাকা। বিভিন্ন উন্নয়ন প্রকল্প খাতে প্রস্তাবিত সর্বমোট আয় ৪৫ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার ৮৫৭ টাকার এই বাজেট ঘোষণা করা হয়। এছাড়াও বাজেটে রাজস্ব, উন্নয়ন ও প্রকল্পের সর্বমোট ব্যয় ৪৫ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৬৮ টাকাসহ সর্বমোট উদ্বৃত্ত ৫৫ লাখ ৭৯ হাজার ৭৮৯ টাকা দেখানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামল হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, কর আদায়কারী মফিজ উদ্দীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335