October 13, 2026, 11:05 pm

নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ২৮ শে জুন (শনিবার) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং (কাহালু-নন্দীগ্রাম) ৩৯, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহীন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন, বুড়ইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাকারিয়া সুলতান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মশি, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাইদ মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিম রিন্টু, যুগ্ম-আহবায়ক মতিউর রহমান মুসা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা মহিলাদলের সভাপতি রেশমা আরা সাথী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী আহম্মেদ প্রমুখ।
এছাড়াও নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বুড়ইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন তার বক্তব্যে বলেন, আমি সুখে-দুঃখে সর্ব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আগামী সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রাখছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335