October 13, 2026, 11:05 pm

বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক আজ রাতে

যমুনা নিউজ বিডি: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি’র মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল করীর খান এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি’র নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের এজেন্ডায় সংস্কার ইস্যু ও জুলাই সনদ নিয়ে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের প্রশাসন ঢেলে সাজানোর বিষয় নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

সম্প্রতি বাংলাদেশ থেকে স্থলপথে নয় ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার বিষয়টিও বৈঠকের আলোচনায় স্থান পাবে।

এ নিয়ে গত তিন মাসে তিন দফা বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করল ভারত। এসব বিষয়েও পর্যালোচনা করে দলের করণীয় ঠিক করবেন বিএনপি’র নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335