October 13, 2026, 11:07 pm

ধুনটে নাশকতার মামলায় আইনজীবি গ্রেপ্তার

ধুনট প্রতিনিধি : বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত নাশকতার মামলায় সাইদুর রহমান (৪৪) নামে এক আইনজীবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাইদুর রহমান ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আরকাটিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং তিনি বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের সদস্য এবং বগুড়ায় আইনজীবি পেশায় রয়েছেন বলে জানাগেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী জানান, ২০২৫ সালের ২৬ জানুয়ারি ধুনট থানায় একটি মামলা দায়ের হয় (মামলা নং-১৮)। ওই মামলার তদন্তে সন্নিগ্ধ আসামী হিসাবে সাইদুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335