October 13, 2026, 11:07 pm

‎বগুড়ার শাজাহানপুরে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন। ‎

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (২৪ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদীঘি গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাড়িটিতে মজুত থাকা আলু, পেঁয়াজ, ধানবীজসহ বিভিন্ন কৃষিপণ্য ও কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে যায়।
‎
‎ক্ষতিগ্রস্ত বাড়িটি জেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আকাশের বলে জানা গেছে। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
‎
‎শাজাহানপুর ফায়ার সার্ভিসের লিডার দেলোয়ার হোসেন জানান, পরিত্যক্ত মাটির ওই বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। ভোর ৪টা ১৩ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
‎
‎অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে আমিনুল ইসলাম আকাশ অভিযোগ করেন, রাজনৈতিক শত্রুতার জেরে তার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এতে তার বিভিন্ন ফসল ও দোকানের কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
‎
‎এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে জানা যাবে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
‎

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335