October 13, 2026, 11:07 pm

বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চেয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে শহর যুবদল সভাপতি মমি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপনির্বাচন। এ নির্বাচন ঘিরে ইতোমধ্যেই প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।
‎
‎ধানের শীষ প্রতীকের পক্ষে জোরালো গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি। তিনি প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
‎
‎সাম্প্রতিক একাধিক প্রচারণায় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন,
‎“দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। সেই পরিবর্তন আনতে হলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।”
‎
‎গণসংযোগের সময় তিনি ভোটারদের খোঁজখবর নেন, তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয়দের অনেকেই তার এই সরাসরি যোগাযোগ ও আন্তরিকতাকে ইতিবাচকভাবে দেখছেন বলে জানা গেছে।
‎
‎প্রচারণাকালে যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন আদায়ে কাজ করছেন।
‎
‎রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আসনটি বরাবরই গুরুত্বপূর্ণ হওয়ায় উপনির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ জমজমাট। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান শক্ত করতে এলাকায় নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা চালিয়ে যাচ্ছেন।
‎
‎উল্লেখ্য, বগুড়া-৬ আসনের উপনির্বাচন ঘিরে ভোটারদের মাঝেও আগ্রহ তৈরি হয়েছে এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারণার তীব্রতা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335