October 13, 2026, 11:04 pm

নির্যাতন-সংগ্রাম পেরিয়ে তৃণমূলের ভালোবাসায় এগিয়ে- আব্দুর রউফ রুবেল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল বর্তমানে তৃণমূল রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা ও মানুষের আস্থা।দলীয় নেতাকর্মীদের কাছে তিনি যেমন ভরসার প্রতীক, তেমনি সাধারণ মানুষের কাছেও একজন মানবিক ও সেবাপরায়ণ নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।দলের আন্দোলন-সংগ্রাম, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে শুরু থেকেই সক্রিয় ছিলেন আব্দুর রউফ রুবেল। রাজনৈতিক দুঃসময়ে যখন অনেক নেতা মাঠে অনুপস্থিত ছিলেন, তখনও তিনি নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন এবং পাশে থেকেছেন ছায়ার মতো। দলীয় সূত্রে জানা যায়, হাসিনা সরকারের সময় তার বিরুদ্ধে ১৭টিরও বেশি মামলা দায়ের করা হয় এবং তিনি একাধিকবার কারা নির্যাতনের শিকার হন। তবে এত বাধা-বিপত্তির মধ্যেও তিনি রাজপথ ছাড়েননি এবং নেতাকর্মীদের পাশে থেকে তাদের মনোবল জুগিয়েছেন।তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, রুবেল ভাই শুধু একজন নেতা নন, তিনি আমাদের অভিভাবকের মতো। কঠিন সময়ে তিনি পাশে ছিলেন বলেই আমরা সাহস পেয়েছি। রাজনীতির পাশাপাশি শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন রুবেল। স্থানীয় শিক্ষার্থীদের সহযোগিতা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, তরুণদের খেলাধুলায় উৎসাহ প্রদান এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি ইতোমধ্যেই এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। ফলে তিনি কেবল রাজনৈতিক নেতা হিসেবেই নন, একজন নিবেদিত সমাজসেবক হিসেবেও পরিচিতি লাভ করেছেন।বর্তমান সময়ে তরুণ সমাজ যখন নানা হতাশা ও বিভ্রান্তির মধ্যে দিকনির্দেশনা খুঁজছে, তখন আব্দুর রউফ রুবেল হয়ে উঠেছেন অনেক তরুণের অনুপ্রেরণার প্রতীক। বিভিন্ন সভা-সমাবেশে তিনি তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্যও তরুণদের উদ্বুদ্ধ করে চলেছেন।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুবেলের জনপ্রিয়তার মূল কারণ তার সহজ-সরল জীবনধারা, ত্যাগী মানসিকতা এবং তৃণমূল মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক। তিনি সবসময় সাধারণ মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সাধ্যমতো সমাধানের চেষ্টা করেন। এ কারণেই অল্প সময়ের মধ্যেই তিনি মানুষের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।এদিকে আসন্ন নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মাঝে নতুন আলোচনা শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, আব্দুর রউফ রুবেলকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চান তারা। স্থানীয়দের বিশ্বাস, তার ত্যাগ, সাহস, সততা ও মানবিক নেতৃত্ব আগামী দিনে নন্দীগ্রামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335