October 13, 2026, 11:03 pm
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বগুড়া মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক শিবলু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান বার্তা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর অনন্য আত্মত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তিজীবন ও সমাজজীবনে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটে। তাই সকল বিত্তবান মানুষকে সামর্থ্য অনুযায়ী গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শিবলু বলেন, বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র ঈদুল আযহার শিক্ষা আমাদের সকল ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে।
তিনি মহান আল্লাহ তায়ালার নিকট দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।