October 13, 2026, 11:05 pm
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে মাদকসেবন করে জনশান্তি বিঘ্নের অভিযোগে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের চাচাইতারা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, মাদকসেবনপূর্বক জনসাধারণের শান্তি বিঘ্নকারী কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাকে এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোঃ পারভেজ মোশাররফ সিনাত (২৭)। তার পিতার নাম মোঃ গোলাম মোস্তফা। বাড়ি শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের চাচাইতারা গ্রামে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।